পাকুন্দিয়া কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এর উদ্দোগে মহান স্বাধীনতা দিবস-২০২১ ইং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন এর পাকুন্দিয়া প্রতিনিধি হুমায়ুন কবির ও যুগ্ন-সাধারণ শোয়েব রাসেলের সঞ্চালনায় দৈনিক শতাব্দীর কন্ঠ এর সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে উদ্ভধক উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একেএম লুৎফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সরকারী গ্রন্থাগারের সহকারী পরিচারক আজিজুল হক সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালটিয়া আর এস আইডিয়াল কলেজের প্রভাষক নাছির উদ্দিন দুলাল, কবি সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক শামীম আহমেদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আফজাল আইয়ূবী।

পরে অতিথিদের বই দিয়ে শুভেচ্ছা জানান, প্রেসক্লাবের নেত্রীবৃন্ধ এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

হুমায়ুন কবির/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর