শুক্রবার (২৬ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত নামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পল্টন থানা পুলিশ। আজ পল্টন থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এসময় শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করলেও বক্ততারা সরকারের সমালোচনা করে বিভিন্ন ধরনের বক্তব্য দেন।
সমাবেশে সংগঠনটির মহানগর এবং কেন্দ্রীয় নেতারা উপস্তিত ছিলেন। বক্তারা রবিবারের হরতাল সফল করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এসময়।
বক্তারা সংগঠনের অনুসারীদেরে সকল বাধা উপেক্ষা করে হরতাল সফল করার আহ্বান জানান।
এ ব্যাপারে ডিএমপির উপপুলিশ কমিশনার সৈয়দ নজরুল ইসলাম বলেন, সংঘর্ষে মোটর সাইকেল পুড়ানোর ঘটনাসহ সকল ঘটনার জন্য একটি মামলা করা হয় এবং একই মামলার এজহারে ঘটানার সকল কিছু অন্তর্ভূক্ত রয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম