মহানবীর কার্টুন প্রদর্শন: দ্বিতীয় দিনের মত বিক্ষোভ চলছে

ইংল্যান্ডের ইয়র্কশায়ারে অবস্থিত ব্যাটলি গ্রাম স্কুলে পাঠদানের সময় বাচ্চাদেরকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর ঘটনায় দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছে সেখানকার মুসলিম জনগোষ্ঠী।

বিক্ষোভের মতে স্কুলটি বন্ধ করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসাথে এই ঘটনায় অভিযুক্ত ২৯ বছর বয়সী শিক্ষককে চারকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবুও বিক্ষোভ না কমায় আতংক দেখা দিয়েছে শিক্ষকদের মাঝে।

তবে কমিউনিটি সেক্রেটারি রবার্ট বলছেন, বিক্ষোভটি সঠিক নয়, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে, উপযুক্ত ভারসাম্য থাকতে হবে।

প্রসঙ্গত, গত সোমবার (২২ মার্চ) ওই স্কুলটিতে বাচ্চাদেরকে ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানো হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। এর প্রেক্ষিতে অভিযুক্ত স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর