ঢাকার সাভারে সমাজের অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকালে সাভার থানা রোডের একটি রেষ্টুরেন্টে ফেসবুক ভিত্তিক সাভারিয়ান’স গ্রুপ এর উদ্যোগে অসহায় নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেয়া হয়।
আরিশা এনায়েত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাক্স চ্যানেল আই সুপারষ্টার মডেল সারাকা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাভারিয়ান’স গ্রুপের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন সাগর, সিনিয়র উপদেষ্টা জালাল হোসেন, ফাউন্ডার এডমিন রিদিমা কবির, এডমিন তৌহিদ মিম, মডারেটর নাসরিন আক্তার পলি, অনিম, মেঘলাসহ সাভারিয়ান’স গ্রুপের সকল সদস্য।
সাভারিয়ান’স এর ফাউন্ডার এডমিন রিদিমা কবির অনুষ্ঠানের ব্যাপারে বার্তা বাজারকে বলেন, মূলত সাভারিয়ান’স গ্রুপটি ২০১৮ সালে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিলো। এই গ্রুপের মাধ্যমে সাভারে নারী শক্তিকে আরও অগ্রসর করা, নারী উদ্যোক্তা তৈরী ও নারীদের ব্যবসার প্রসার ঘটানোই মূখ্য উদ্দেশ্য ছিলো এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
রিদিমা কবির বার্তা বাজারকে আরও বলেন, সাভারিয়ান’স সাভারে বিভিন্ন চ্যারিটেবল প্রোগ্রামে অংশ নিয়ে থাকে। করোনাকালে আমরা একশত পরিবারকে ঈদের বাজার করে দিয়েছি, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। পাশাপাশি অসহায় ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করায় সাহায্য প্রদান করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ কয়েকজন অসহায় নারীকে সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সাভারে নারীর অধিকতর ক্ষমতায়ন এর বিষয়টি সাভারিয়ান’স এর মূল লক্ষ্য।
পরে, সাভারিয়ান’স গ্রুপের মেম্বারদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/হৃ.আর