রোহিঙ্গাদের জন্য ২০ টন ত্রাণবাহী তুরস্কের বিমান চট্টগ্রামে
মিয়ানমার থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য ২০ টন ত্রাণবাহী কার্গো বিমান হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছে।
শনিবার (২৭ মার্চ) বেলা আড়াইটা নাগাদ তুরস্কের বিমান বাহিনীর কার্গোটি চট্টগ্রামে অবতরন করে।
হযরত শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, তুরস্ক বিমানবাহিনীর সি ১৩০ বিমান বাহিনীর কার্গো বিমানটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের জন্য ২০ টন ত্রান নিয়ে চট্টগ্রাম বিমান বন্দরে পৌছেছে।
সিডিউল অনুযায়ী আজকেই পণ্য গুলো খালাস করা হবে।
বার্তাবাজার/পি