লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনের নৌকা প্রার্থীর মতবিনিময়

লক্ষ্মীপুর-২ রায়পুরে আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার দুপুরে নিজ বাসভবনে আগামী নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মতবিনিময় করেন তিনি।

এসময় তিনি স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে অংশ গ্রহনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, কোন ধরণের প্রভাব কিংবা জোরপূর্বক নির্বাচনে তিনি বিশ্বাসি নয়। তার প্রতিদ্বন্ধি লাঙ্গল প্রতীকের প্রার্থীসহ নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করারও প্রতিশ্রুতি দেন তিনি। বস্তু-নিষ্ঠা তথ্য উপাত্ত ব্যতিরেকে কোন মিথ্যা সংবাদ প্রচার না করারও অনুরোধ জানান নয়ন। রায়পুর সংসদীয় এলাকা উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় একটি পত্রিকার সম্পাদক তথা সাংবাদিকদের সহকর্মী হিসেবে তাকে নির্বাচন কেন্দ্রিক উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন সমন্বায়ক এম আলা উদ্দিন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সেক্রেটারী কামাল হোসেন সহ জেলায় কর্তব্যরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিয়িার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত: লক্ষ্মীপুর-২ রায়পুর আসনটির সাবেক সাংসদ শহিদ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় পদ শুন্য হয়। তফসিল ঘোষনার পরে নুরউদ্দিন চৌধুরী নয়ন নৌকা প্রতীকের প্রার্র্র্র্র্থী এবং শেখ ফয়জুল্যাহ শিপন লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর