দেশের পথে তামিম ও হাসান

ওয়ানডে সিরিজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরছেন অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ফেরার পথে একজন সঙ্গী পেয়েছেন তিনি। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না পেসার হাসান মাহমুদ। তামিমের সাথে দেশে ফিরছেন তিনিও। দেশে ফিরে ২১ বছর বয়সী পেসার হাসান পুনর্বাসন চালিয়ে যাবেন। এমনটাই জানিয়েছে বিসিবি।

ওয়ানডে সিরিজের আগেই তামিম নিশ্চিত করেছিলেন টি-টোয়েন্টি আর খেলবেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ছুটি নিয়েছেন ওই সিরিজ থেকে।

অন্যদিকে প্রথম ওয়ানডে খেলার পর পিঠের ইনজুরিতে পরেন হাসান মাহমুদ। এরপর বাকি দুটি ওয়ানডে তার খেলা হয়নি।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ডের কাছে। এবার টাইগারদের সামনে টি টোয়েন্টির চ্যালেঞ্জ।

রোববার হ্যামিল্টনে প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে মাহমুদউল্লাহ শিবির।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর