করোনা: একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৭৪ জন।

করোনায় একদিনে ৩৯ জনের মৃত্যু নতুন বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮ হাজার ৮৬৯ জন। আর মোট আক্রান্তের সংখ্যাও ৫ লাখ ৯১ হাজার ৮০৩ জন।

একদিনে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭১ জন। যার ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন। গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬৬৪টি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর