দক্ষিণ সুনামগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ

স্বাধীনতা দিবসে সারাদেশে মুসল্লী ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা এবং পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যুর ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শনিবার (২৭ মার্চ) দুপুর ২ টায় উপজেলার পাগলা বাজারের কান্দিগাঁও জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাজারের কলেজ মার্কেটে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় মাওলানা সুলতান আহমদের সভাপতিত্বে ও মাওলানা হাফিজ আবু সাঈদের সঞ্চােলনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আফসার উদ্দিন, হাফিজ আব্দুল গাফফার, মাওলানা আব্দুল হাই, মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, আবুল কালাম ও মাওলানা শামীম আহমদ।

এসময় মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, মাওলানা বেলাল আহমদ, মুফতি রুহুল আমীন শাহার সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর