ধামইরহাটে উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার, ওসি আবদুল মমিন, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, আওয়ামীলীগ নেত্রী আনজু আরা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামান বকুল প্রমুখ।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর