সিরাজদিখানে এক গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতরাতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় স্বামী কে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার ২৬শে মার্চ রাত ৮ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের গৃহবধু হালিমা বেগম (২৬) ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

হালিমা বেগম পারিবারিক কলহের কারণে স্বামী অটোরিকশা চালক বাবু শেখের ভাড়া বাড়িতে আত্মহত্যা করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহে মানসিক বিপর্যস্ত হয়ে পরেছিল সে। গত ৩ বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় সে ১ বছর ৬ মাস বয়সের মারিয়া আক্তার নামে এক কন্যা সন্তানের জননী। তার বাবার বাড়ি গাজীপুর হায়দাবাদ।

নিহতের বড় ভাই নুরুজ্জামান মনির (৪০) জানান আমার বোনের বিয়ের পর থেকেই বোন জামাই বাবু শেখ আমার বোনকে যৌতুকের টাকা জন্য অত্যাচার নির্যাতন করতো সে কিছু দিন আগে মদ তৈরি করার সময় পুলিশের হাতে আটক হয়। সে সব সময়ই নেশা করতো বোনের সুখের জন্য কিছু দিন আগে আমরা একটি অটোরিকশা কিনে দেই। আমার বোনকে ওরা অত্যাচার নির্যাতন করে আত্মহত্যা করতে বাধ্য করেছে।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হালিমা বেগম পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী বাবু শেখের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর