মুসল্লি ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, গাড়ি ভাংচুর

স্বাধীনতা দিবসে সারাদেশে মুসুল্লি ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা এবং পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে একাধিক গাড়িও ভাংচুর করে তারা।

জানা যায়, সকাল সাড়ে ১১টায় সাইন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন প্রকার সরকার বিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা। এ সময় রাস্তায় থাকা একাধিক গাড়ি ভাংচুর করে মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা। এতে একজন বাসযাত্রী আহত হয়।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশে মুসুল্লি ও আলেম ওলামাদের ওপর সরকার দলীয় নেতাকর্মীর হামলা, পুলিশের গুলিতে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্মিলিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর