বালিয়াকান্দিতে উন্নয়নশীল দেশ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম চত্বর থেকে একটি আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী প্রমুখ।

২ দিনব্যাপী উন্নয়ন মেলায় ইউনিয়ন পরিষদ, সরকারী বিভিন্ন দপ্তর থেকে স্টল নিয়েছেন। রবিবার মেলাটি পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর