‘নীরবে’ ভারতে চলে গেলেন সাকিব

অবশেষে আইপিএল খেলতে কলকাতার উদ্দেশে দেশত্যাগ করেছেন সাকিব আল হাসান। তবে এবার গণমাধ্যমকর্মীদের চোখ এড়িয়ে নীরবে-নিভৃতে বিমানে উঠেছেন তিনি।

শনিবার সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রিকেটারদের বিদেশে আসা-যাওয়ার বিষয়গুলোর দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াসিম খান জানান, সাকিবের এবারের আইপিএল-যাত্রা হলো অনেকটাই নীরবে। তিনি যে আজই ভারতের উদ্দেশে দেশত্যাগ করবেন তা গণমাধ্যমকর্মীরাও জানতেন না। এমনকি আমিও আজ সকালেই জেনেছি। সকাল ৮টায় সাকিব ফোন দিয়ে আমাকে বলেন, ‌‘বিমানবন্দরে চলে আসেন। আমি যাচ্ছি।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর