তাণ্ডবের পর থমথমে ব্রাহ্মণবাড়িয়া, বিজিবির টহল

ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডবের পর এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও এবিপিএন সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ১৪ জনকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদির ঢাকায় সফরকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, ডাক বাংলোসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এসব ঘটনায় পুলিশসহ প্রায় ১০ জন আহত হয়। এদের মধ্যে আশিক নামে এক যুবকের মৃত্যু হয়। সে শহরের কাউতলীর দাতিয়ারা গ্রামের সাগর মিয়ার ছেলে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর