জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার (৩০) ও রানা (২২) নামে আরও দুইজন আহত হয়েছে।

নিহত উজ্জ্বল হোসেন সদর উপজেলার হানাইল এলাকার আক্কাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মোটরসাইকেল করে জয়পুরহাটের দিক যাচ্ছিলেন। এসময় বাগজানা এলাকায় রাস্তায় পাথর ছিল। তারা পাথরের উপর তুলে দিয়ে ছিটকে পড়ে যায় এবং গুরতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর