মোদি আগমনে নতুন সাজে যশোরেশ্বরী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, এই আগমনে খুশি সাতক্ষীরাবাসী। মোদী পরিদর্শন করবেন যশোরেশ্বরী মন্দির। এ নিয়ে সব প্রস্তুতি, আয়োজন সম্পন্ন করে রাখা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সাজানো হয়েছে সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরসহ আশপাশের এলাকা। মন্দিরসহ রাস্তাঘাট সেজেছে নতুন সাজে। অপেক্ষা এখন মন্দিরে পৌছানোর পর নরেন্দ্র মোদীকে বরণের।

মন্দিরে পৌঁছে দেবী সতীকে নানান আচারে পুজা দেবেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। মন্দির ঘিরে তাই চলছে নরেন্দ্র মোদীকে বরণের আনুষ্ঠানিকতার প্রস্তুতি।

নরেন্দ্র মোদীর সাতক্ষীরা সফরে নিরাপত্তার বিষয়ে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর