শনিবার (২৭ মার্চ) সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এ ছাড়া এদিন ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরা যাবেন। তিনি শ্যামনগরে সাড়ে ৪’শ বছরের পুরনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করবেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ৮টা ৫০ মিনিটে গণভবন থেকে রওনা হয়ে সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে, বেলা ১১ টা ২৫ মিনেট নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওড়াকান্দির উদ্দেশ্যে রওনা হবেন এবং ১১টা ৩৫ মিনিটে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হরিচাঁদের ঠাকুরের বাড়িতে পৌঁছাবেন। এরপর তিনি সেখানে পূঁজা আর্চনা করবেন। পরে তিনি ঠাকুর বাড়ির সদস্য ও মতুয়া নেতাদের সাথে মতবিনিময় করবেন।পরে বেলা ১১টা ৫০ মিনিটে নরেন্দ্র মোদি হেলিকপ্টার যোগে কাশিয়ানি উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ি ত্যাগ করবেন বলে জানা গেছে।
বার্তাবাজার/পি