আজ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করবে বিএনপির অঙ্গসংগঠনগুলো

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২৬ মার্চ) সংগঠগুলোর পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবসে ঢাকা ও চট্টগ্রামের মুসল্লিদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ঢাকাসহ সারা দেশের সকল জেলা ও মহানগরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর