পুলিশ সরিয়ে দিয়েছে বিক্ষোভকারীদের, যাত্রাবাড়ী যানচলাচল স্বাভাবিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা মাদরাসাছাত্রদের সরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হলেও বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখেছিলো রাত ৯টা পর্যন্ত। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ার শেল ও জলকামানের মাধ্যমে আন্দোলকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এবিষয়ে ওয়ারী বিভাগের ডিসি ইফতেখার শাহ আহমেদ জানান, নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে বিক্ষোভকারী যে আন্দোলন করেছিলো তা সমঝোতার ভিত্তিতে সরানো সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে পরিস্থিতি সামলাতে বল প্রয়োগ করে তাদের সরিয়ে দিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, যাত্রাবাড়ীর সাথে সবজায়গার যানচলাচল স্বাভাবিক আছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর