থাইল্যান্ডে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

আজ ২৬ শে মার্চ ২০২১ মহান স্বাধীনতা দিবস। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের আগ মুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান ৩ লাখ নারীর ইজ্জত ও বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে একটি স্বাধীন বাংলাদেশের।

তাই দিনটির স্মরণে সারা দেশের ন্যায় থাইল্যান্ডেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন থাইল্যান্ডে বাংলাদেশীদের সরকার নিবন্ধিত সংগঠন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া। শুক্রবার (২৬ মার্চ) স্মৃতিসৌধে পুস্প অর্পনের মধ্য দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

পরে পাতায়া গার্ডেন সি ভিউ হোটেল (ফাইভ ষ্টার) হল রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টায় পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থাইল্যান্ড চনবুরি প্রভিন্স এর ডেপুটি চীফ এক্সিকিউটিব রেওয়াত ফুন লুকিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র (পাতায়া) রনাকিথ একাসিং, নাখন ফন লুকিন-ভাইস চেয়ারম্যান অফ প্রভিন্সিয়াল এডমিনষ্ট্রাটিভ অর্গানাইজেশন কাউন্সিল চনবুরি থাইল্যান্ড ও লিয়া দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন, সভাপতি আব্দুল আলীম (মোল্লা), সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীমসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও পাতায়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, কমিউনিটির বর্তমান সভাপতি আব্দুল আলিম মোল্লা।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর হোসেন,আব্দুল আলিম (মোল্লা), শামসুজ্জামান শামীম, লিটন শিকদার, রেওয়াত ফুন লুকিন, রনাকিথ একাসিং, নাখন ফন লুকিন।

সভায় বক্তারা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন এবং সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

পরিশেষে তারা কমিউনিটির উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্পন্সর হওয়ায় লিয়া দীপ্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও কমিউনিটির যেকোন সামাজিক কর্মকান্ডে তাকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, থাই কালচারার সো শেষে কমিউনিটির উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ২০২১ এর বিজয়ীদল যমুনাসহ অংশগ্রহণকারী সকল দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২ মার্চ থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টটি ২৩ মার্চ পদ্মা বনাম যমুনা দলের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়। যেখানে যমুনা দল ২-১ গোলে জয়লাভ করে। টুর্নামেন্ট এর স্পন্সর হিসেবে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার। পরে পুরষ্কার বিতরণী শেষে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন ও নৈশভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর