আখাউড়ায় চরম ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবার মহান স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা তান্ডব চালিয়েছেন।

ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অগ্নি সংযোগ, ভাংচুরসহ রেল লাইনের স্লিপার তুলে দেয়। ফলে ৩ থেকে ৪ ঘন্টা ধরে বিছিন্ন রয়েছে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা- চট্রগ্রাম-সিলেট রেল যোগাযোগ।

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া জংশন স্টেশনে সরজমিনে গিয়ে দেখা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪ টা ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দাড়িয়ে আছেন। ফলে চরম ভোগান্তি পৌহাছেন ট্রেন পথের যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীরা বার্তা বাজারকে জানান, দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করতে করতে ধৈর্যের সীমা ছড়িয়ে গেছে। গন্তব্যে সময় মতো না পৌঁছাতে পারলে অনেক ক্ষতি হবে। এর দায় ভার নিবে কে?

ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথ বাই রোড দিয়ে চলে যাচ্ছেন। এদিকে, যাত্রীদের নিরাপত্তায় স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট কামরুল হাসান তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বার্তা বাজারকে বলেন, কত সময় পর ট্রেন চালু হবে তা বলা যাচ্ছে না। দ্রুত ট্রেন যোগাযোগ চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যাত্রীদের নিরাপত্তার বিষয় জানতে চাইলে তিনি বার্তা বাজারকে আরো বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর