মুজিব বর্ষ উপলক্ষে দেশের আকাশে ভাসলো ১০১ ও ৫০
মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শন করে। শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ) তৈরির উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়।
মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দেয় ‘১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ)’।
বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বাংলাদেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে ১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ) তৈরি করে সমগ্র জাতির উৎসব ও উচ্ছ্বাসের রঙে যোগ করে এক নতুন মাত্রা।
বার্তাবাজার/এ.আর