হাটহাজারীতে আবারও সংঘর্ষ চলছে, বিজিবি মোতায়েন

চট্টগ্রামের হাটহাজারীতে আবারও সংঘর্ষ চলছে। ওই এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে হাটহাজারীতে পুলিশ সঙ্গে হেফাজত ইসলামের সংঘর্ষে চার জন নিহত হয়। এ সময় হাটহাজারী থানা ভাংচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর