করোনা টিকা নেয়ার পরেও রক্ষা পেলো না মুন্সীগঞ্জের সিভিল সার্জন

করোনা ভ্যাকসিন নেয়ার পরেও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৫টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এন্টিজেন পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেল কয়েকদিন আগে তার জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গ দেখা দেয়। যেহেতু সিভিল সার্জন হিসাবে জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় তাই দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেই।

তিনি আরো বলেন, যদিও ৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার ১৫ দিন আগে টিকা কার্যকর হয়না বলে জানতে পেরেছি। দ্বিতীয় ডোজ নেয়ার আগেই তিনি আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জনের শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি আজ থেকে ছুটিতে থাকবেন বলেও নিশ্চিত করেছেন।

এদিকে, মুন্সীগঞ্জে গেল ২৪ ঘন্টায় ৭৭ জনের করোনার ফলাফলে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ১৫ জন, টংগিবাড়ী ২ জন, লৌহজং ৯ জন। জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনা শনাক্ত ৪ হাজার ৫৮৯ জন, মৃত্যু ৬৯ জন, সুস্থ্য ৪ হাজার ৪২৮ জন।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর