হঠাৎ করেই ফেসবুক ডাউন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বর্তমানে আমাদের নিত্যদিনের চাহিদা হয়ে গেছে। হঠাৎ করেই সে ফেসবুক বাংলাদেশের অনেকেই ব্যবহার করতে পারছে না।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে বাংলাদেশে ওয়েব ভার্সনের পাশাপাশি ফেসবুকের মোবাইল ভার্সনও ব্যবহার করা যাচ্ছে না বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এ সমস্যার কারণ জানা যায়নি।

এ সমস্যার ব্যাপারে কথা হলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক নির্দিষ্ট কারণ দেখাতে পারেনি। এবং সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা পাননি বলেও জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর