বায়তুল মোকাররমে সংঘর্ষ: ঢামেকে আহত ৫৫

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভে সংঘর্ঘের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৫৫ জনকে নেওয়া হয়েছে।

জানা গেছে, জুমার নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠন। এসময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের এক পর্যায়ে মসজিদের উত্তর গেটে দেখা যায় এক পাসে মুসুল্লীরা পাটকেল পারছে অন্যপাশ থেকে মারছেন সাধা পোশাক ও হেলমেট পড়া কিছু লোক। পরে জানা যায় তারা স্থানীয় সরকার দলীয় লোক।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর