যুব অধিকার পরিষদের ৩০ নেতাকর্মী ২ দিনের রিমান্ডে

রাজধানীতে মোদিবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন ৩১ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড বাতিল চেয়ে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিল চলাকালে ও পরে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলায় ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

বার্তাবাজার/ভীর সাহাবী

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর