স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একাত্তুরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র আশুলিয়া প্রেসক্লাব।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর ৩টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মোজাফফর হোসাইন জয় এর নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শহীদ বেদীর সামনে পুস্পার্ঘ্য অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সকল সদস্যগণ এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয় জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আমরা পালন করছি। ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের পতাকা। আমাদের অগ্রজরা যারা এই পতাকা এবং স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি চেয়েছিলেন একটি সোনার বাংলা গড়তে; কিন্তু সেই বাংলাকে গড়তে দেয়া হয়নি, তাকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ আজকে দক্ষিণ এশিয়ার বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে রুপান্তরিত হতে যাচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মুন্সি, বিনয় কৃষ্ণ, মোঃ আশরাফ হোসেন কামাল প্রমুখ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বার্তাবাজার/পি