পর্দা নামছে Dacoit of excellence কেস কম্পিটিশনের দ্বিতীয় পর্বের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বারের মতো ‘পুষ্টি’ প্রেজেন্টস এবং পাওয়ার্ড বাই ‘তিলোত্তমা বাংলা গ্রুপ’ আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন ‘Dacoit Of Excellence 2.O’ এর দ্বিতীয় পর্বের পর্দা নামতে যাচ্ছে।

আগামী শনিবার (৩ এপ্রিল) জবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় পর্বের ফাইনাল রাউন্ড।

ইতোমধ্যে ফাইনালিস্টদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যেসকল বিশ্ববিদ্যালয় রয়েছে :ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ); নর্থ সাউথ;ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আইবিএ);বাংলাদেশ ইউনিভারসিটি অফ প্রফেশনাল(দুইটি);ব্রাক;ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি;রাজশাহী বিশ্ববিদ্যালয়;জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

‘Dacoit Of Excellence 2.O কে কেন্দ্র করে ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, কেইস কম্পিটিশন একজন শিক্ষার্থীকে তার ভবিষ্যত পেশাগত জীবনের পরিচালনা সংক্রান্ত সমস্যা সমাধান, দলগত কাজ, আত্নবিশ্বাস, বিশ্লেষনী ক্ষমতা,সংকটপূর্ণ বা সমালোচনা মূলক যুক্তি ব্যক্তিগত, এবং পেশাগত উন্নতিতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে।

DoE 2.0 সম্পর্কে প্রতিযোগী গাজী আশফিক বলেন-” DoE 2.0 এই অবসর সময়ে নিজেকে এবংনিজের ধারণাগুলোকে যাচাই করে নেয়ার অত্যন্ত ভালো একটি সুযোগ ছিল। যেখানে সারা বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রিয়েল লাইফ কেস ক্র্যাকিং কম্পিটিশনে অংশগ্রহন করার সুযোগ পায়। অসংখ্য ধন্যবাদ জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবকে।”

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর