মোদির আগমনের প্রতিবাদে থানা ঘেরাও, ৫ জন গুলিবিদ্ধ

চট্টগ্রামের হাটহাজারী থানা ঘেরাও করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে তারা থানা ঘেরাও করলে পুলিশের গুলিতে ৫ মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকার বায়তুল মোকাররমে মোদী বিরোধী মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে হাটহাজারী মডেল থানা ভাঙচুর চালায়।

এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর