আলফাডাঙ্গায় দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৬মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা প্রেসক্লাব, এনজিও সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত এবং বে-সরকারি ভবনে (স্ব-স্ব প্রতিষ্ঠানে) জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিকে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি ও আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান। কুচকাওয়াজে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ,আনসার-ভিডিপি, কাব স্কাউট, বয় স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউট অংশগ্রহণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শনী করেন। এরপর একই স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

বাদ যোহর জাতির শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ, ভলিবল খেলা, হা-ডু-ডু খেলার আয়োজন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর