গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত, মৃত্যু ৩৩

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৭৩৭ জনের দেহে। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই দেশে ৪ হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

দেশে এ পর্যন্ত ৮ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

একদিনে দেশে ২৭ হাজার ২৯৯ জনের শরীরে নমুনা পরীক্ষা হয়েছে।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর