লক্ষ্মীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও রক্ত পরীক্ষা

বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে দিনব্যপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং রক্ত পরীক্ষা-নিরীক্ষা করেছে জেলা পরিষদ।

সকালে জেলা পরিষদ সামনে এসব চিকিৎসা সেবার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। এসময় প্রত্যেক রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রালের সার্বিক সহযোগিতায় প্রায় ৪ শতাধিক রোগীর চক্ষু ও রক্ত পরীক্ষা করেন জেলা পরিষদ। পরীক্ষা-নিরীক্ষা শেষে বাছাইকৃত ১শ চক্ষু রোগীকে বিনামূলে অপরাশেন ও চিকিৎসা দেয়া হবে। এসব রোগীদের চাঁদপুর নিয়ে অপারেশন ও তিনদিনের চিকিৎসাসহ সকল ব্যয় বহন করবে লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর জেলা পরিষদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কুল প্রদীপ চাকমা, পরিষদ সদস্য মাহবুবুল হক মাহবুব, আমজাদ হোসেন, লায়ন্স ক্লাবের কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর