২ ঘন্টা ধরে চলছে সংঘর্ষ: বায়তুল মোকাররম এলাকা রক্তাক্ত

জুমার নামাজের পর থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছেই। মসজিদের উত্তর গেটের অবস্থা বিকাল পৌনে চারটা নাগাদ কিছুটা শান্ত থাকলেও আগুন জ্বলছে দক্ষিণ গেটে।

এইদিক দিয়ে পুলিশের সাথে সম্মিলিতভাবে যোগ দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বারবার মসজিদের ভেতরে লাঠি হাতে ধাওয়া দিলেও পরক্ষণেই বের হয়ে আসছে।

এদিকে কিছুক্ষণ পরপর রক্তাক্ত অবস্থায় মসজিদের দিক থেকে মানুষজন বের হয়ে আসছে। পাঞ্জাবী পড়া এক যুবক মসজিদের ভেতর থেকে দৌড়ে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে লাটি দিতে বেধড়ক পিটায়। মসজিদের ভেতরেও এক ব্যক্তিকে একা পেয়ে পেটায় তারা।

বাইরের দিকে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করে বারবার হামলা করলেও ভেতরের অবস্থা এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না। ভেতরে কি সংখ্যক মুসুল্লি আটকা পড়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর