বায়তুল মোকাররমে সংঘর্ষ: পুলিশের সাথে যোগ দিয়েছে ছাত্রলীগ

বায়তুল মোকারম মসজিদে মুসুল্লীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সাথে যোগ দিয়েছেন। তারা মুসুল্লিদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

চলা সংঘর্ষে মসজিদের ভেতর থেকে পাটকেল নিক্ষেপ করছে মুসুল্লিরা। পুলিশের পক্ষ থেকে মসজিদের ভেতরে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে।

সংঘর্ষের এক পর্যায়ে মসজিদের উত্তর গেটে দেখা যায় এক পাসে মুসুল্লীরা পাটকেল পারছে অন্যপাশ থেকে মারছেন সাধা পোশাক ও হেলমেট পড়া কিছু লোক। পরে জানা যায় তারা স্থানীয় সরকার দলীয় লোক।

বার্তাবাজার।এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর