রাজশাহীর কাঁটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ সূত্র। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এসময় বাসটি পাশের আইল্যান্ডে আটকে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ওই মাইক্রোটিতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছেন। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে