বায়তুল মোকাররমের ভিতরে ঢুকেছে পুলিশ। মুসল্লিদর উদ্দেশ্যে করছে গুলি। ছুড়ছে টিয়ার শেল।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাঁধা দেয়।
জুমাআর নামাজের পর মোদিবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তখন উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে মুসুল্লীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ গুলি ছুড়ে। তখন টিয়ারশেল মেরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
এসময় পুরো এলাকা টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। উভয় পক্ষের থেমে থেমে সংঘর্ষে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুসুল্লিরা বিক্ষিপ্তভাবে মোদিবিরোধী শ্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে একটি জলকামান এসে উপস্থিত হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম