বায়তুল মোকাররমে মুসুল্লীদের ওপর পুলিশের গুলি

বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর মোদিবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাঁধা দেয়।

তখন উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে মুসুল্লীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ গুলি ছুড়ে। তখন টিয়ারশেল মেরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

এসময় পুরো এলাকা টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। উভয় পক্ষের থেমে থেমে সংঘর্ষে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত মুসুল্লিরা বিক্ষিপ্তভাবে মোদিবিরোধী শ্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে একটি জলকামান এসে উপস্থিত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর