সিরাজগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাঁজা ও ট্রাক জব্দ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১২ এর সদস্যরা।
এসময় রাস্তায় চেক পোষ্ট আছে জেনে ট্রাকে থাকা পাবনার ঈশ্বরদী থানার চরগরগরী পশ্চিম পাড়ার আমজাদ হোসেনের ছেলে নাসিম বিশ্বাস (৩৫) ও জাকির শেখের ছেলে ট্রাকের হেলপার হৃদয় (১৯) ট্রাকটি রাস্তার উপরে রেখে পালিয়ে যায়।
শুক্রবার (২৬ মার্চ ২১) সকালে র্যাব-১২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় একটি গোপন সাংবাদের ভিত্তিতে ভোর রাতে ঢাকা-বগুড়া হাইওয়ে রোডের গোলকপুর নামক স্থানে অতিথি আবাসিক হোটেলের সামনে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা এবং ১ টি (টাটা) ট্রাক ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) জব্দ করা হলেও দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করেছে র্যাব।
এম এ মালেক/বার্তাবাজার/পি