ধোবাউড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালিত
ময়মনসিংহের ধোবাউড়ায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ধোবাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী কর্মসূচীর দ্বিতীয় দিন শুক্রবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করা হয়।
তোপধ্বনির পর মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সাবেক উপজেলা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসাইন, পুলিশ প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
এছাড়াও সরকারী ধোবাউড়া আদর্শ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা বি.এন.পি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (ধোবাউড়া- হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিঃ ডেবিড রানা চিসিম, নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা হাসান, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাস, ধোবাউড়া সরকারি আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মীর ইব্রাহীম প্রমুখ
এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে হ্রদয়ে গোয়াতলা ফাউন্ডেশনের আয়োজনে সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আনিসুর রহমান/বার্তাবাজার/পি