জয়পুরহাটে সিপিবি’র লাল পতাকা মিছিলে পুলিশের বাধা

মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে জয়পুরহাটে লাল পতাকা মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টি।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় শহরের আমতলী থেকে লাল পতাকা মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে যাওয়ার পথে বাজলা স্কুলের সামনে পুলিশি বাধার মুখে পড়ে সিপিবি নেতা কর্মীরা।

এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টি’র সাধারন সম্পাদক এম এ রশিদ, সাবেক সাধারন সম্পাদক দেওয়ান বদিউজ্জামান।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ রশিদ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে পুলিশি বাধার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি আলমগীর জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি। তবে বাধা দেওয়া সময় উপস্থিত এক পুলিশ সদস্য জানিয়েছে, উপর মহল থেকে লাল পতাকা মিছিল করার অনুমতি নেই। তাই তাদের বাধা দেওয়া হইছে।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজারা/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর