বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার(২৬ মার্চ) সকালে তোপধ্বনির মাধ্যমের দিবসের শুভ সুচনা করা হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিপি, অফিসার্স ক্লাব, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে ষ্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রলয়ের সাবেক যুগ্মসচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম রহমান মিয়া।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, সাবেক আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাশার খান, বীরমুক্তিযোদ্ধার সন্তান রেমন, উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর