‘স্বাধীনতা ঘোষণার পাঠক অনেকেই, ঘোষক একজন’

স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক অনেকেই হতে পারেন কিন্তু ঘোষক একজনই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো পর তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বৈধতা পেয়েছিলেন। কাজেই স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে, কিন্তু ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, স্বাধীনতার শত্রু, সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে তাদের চূড়ান্তভাবে পরাজিত করাই হচ্ছে আজকের দিনের শপথ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর