ভালুকায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

মুক্তিযুদ্ধা স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, ও সম্মেলিত কুচকাওয়াজের মধ্য দিয়ে ভালুকায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

এ উপলক্ষে (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিবার্হী কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড:সেলিনা রশিদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, বীর মুক্তিযুদ্ধাগন, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে উপজেলা পরিষদ হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে মসজিদ ও মন্দিরে দোয়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর