স্বাধীনতা দিবসে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া উৎসব
মুজিববর্ষে শপথ করি, খেলাধুলায় জীবন গড়ি, এ স্লাগানকে সামনে রেখে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা ক্রীড়া অসিসের আয়োজনে শহরের বোর্ডিং মাঠে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার, মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। আয়োজনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়।
বিস্কুট দৌড়, ১০০ মিটার দৌড় ও বল নিক্ষেপ। পরে অতিথিরা খেলায় বিজয় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি