স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
আজ ২৬ মার্চ দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৩শ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারে জেলা প্রশাসকের চত্বরে সংর্বধনা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুর ইসলাম খান, জেলা সেক্টর কমান্ডারের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম আব্দুল রহিম পাকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানসহ সদর উপজেলা সকল মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য’রা উপস্থিত ছিলেন।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি