ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
জামালপুরের ইসলামপুরে দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দিবসরে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে শুক্রবার দিনব্যপী ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, বীরমুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম, সহকারী কমশিনার(ভূমি) রোকনুজ্জামান খান, সহকারী পুলিশ সুপার(ইসলামপুর সার্কেল) সুমন মিয়া, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি