র‍্যাবের অভিযানে ৫ অস্ত্র ব্যবসায়ী আটক

ঢাকার সাভারের হেমায়েতপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে পাঁচ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪।

শুক্রবার (২৬ মার্চ) ভোর রাতে তাদেরকে আটক করা হয় বলে জানান র‍্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

আটক ৪ জন হলেন- সজিব কবিরাজ, কুমকুম আক্তার, আরব আলী, শাহীন ও মনজুর।

এ ব্যাপারে, র‍্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানাব, সাভারের হেমায়েতপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় দীর্ঘ দিন ধরে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী সজিব কবিরাজ অবৈধ ভাবে অস্ত্র ব্যবসা করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী সজিব কবিরাজকে আটক করা হয়।

এ সময় তার কাছে তল্লাশী চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ৬টি হেমার, ৭টি ব্যাটন লাঠি, ৫ হাজার পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লক্ষ টাকা, ১টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পরে সজিব কবিরাজের দেওয়া তথ্য মতে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী কুমকুম আক্তার, আরব আলী, শাহীন ও মনজুর আলমকে আটক করা হয়।

আটক অস্ত্র ব্যবসায়ীদের নামে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর