নানা কর্মসূচির মধ্য দিয়ে আশুগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে আশুগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির পর এর পর পরই উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ নানা রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ, ভারপ্রার্প্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন কমান্ডার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, হেবজুল বারী, আব্দুল হাসিমসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, যুগ্ম-আহবায়ক মোঃ হানিফ মুন্সীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা, উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন হেলাল খান মেম্বারের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা, উপজেলা বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন আহবায়ক হাজী মোঃ শাহজাহান সিরাজ ও সদস্য সচিব হাবিবুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা, আশুগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন সিনিয়র সাংবাদিক সেলিম পারভেজ, সাধারন সম্পাদক আল মামুনসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহাসহ কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া সরকারী ফিরোজ মিয়া কলেজ, বঙ্গবন্ধু কারিগরি বানিজ্যিক কলেজ, সুহৃদ আশুগঞ্জসহ নানা সামাজিক সংগঠনও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

এদিকে, পুস্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ৮টায় পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে সকালে টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্বে এবং স্বাধীণতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন র্শীষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৩টায় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদশ ও নাগরিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর